Ajker Patrika

সখীপুরে বালুভর্তি ১২ ট্রাক জব্দ, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে বালুভর্তি ১২ ট্রাক জব্দ, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
জব্দ করা বালুভর্তি ১২ ট্রাক। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুভর্তি ১২টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকগুলোর মালিক মো. রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রিপন (২৬) পাশের কালিহাতী উপজেলার গান্ধীনা এলাকার সাকু মণ্ডলের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর আবাদি বাজারের পশ্চিম পাশে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ট্রাকগুলোতে বোঝাই করা হয়। পরে বিক্রির উদ্দেশ্যে বালু নিয়ে কালিহাতী উপজেলার গান্ধীনা এলাকার দিকে যাওয়ার পথে সখীপুরের কালিয়ান গ্রামের গাঙপাড় এলাকায় স্থানীয় লোকজন ট্রাকগুলো আটক করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম সখীপুর থানা-পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুভর্তি ১২টি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।

এক ট্রাকচালক জানান, কালিহাতী উপজেলার গান্ধীনা এলাকার রাসেল নামের এক ব্যক্তি তাঁদের ট্রাকগুলো ভাড়া করে এনেছেন। পরে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকগুলোর মালিক মো. রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত