
পরিবেশ সংরক্ষণ, সুস্থ জীবনযাপন এবং হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দেশের সর্ব দক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্ব উত্তরের তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন তরুণ পরিবেশকর্মী ফাহিম মুনতাসির। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি।
প্রায় ১ হাজার ২০ কিলোমিটার দীর্ঘ এ পথ ২০ দিনের মধ্যে অতিক্রমের লক্ষ্য নিয়েছেন ফাহিম। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে ৬০ কিলোমিটার হাঁটবেন তিনি। প্রতি ঘণ্টায় প্রায় পাঁচ কিলোমিটার গতিতে হাঁটার পরিকল্পনা রয়েছে তাঁর।
ফাহিম মুনতাসির ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তিনি মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরীর বড় ছেলে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন।
পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে ফাহিম বলেন, এটি কোনো রেকর্ড গড়া বা ব্যক্তিগত প্রচারণার উদ্যোগ নয়। মানুষের মধ্যে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলা, অপ্রয়োজনীয় ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি বলেন, আধুনিক জীবনযাত্রায় মানুষ ক্রমেই হাঁটার অভ্যাস হারিয়ে ফেলছে। এর ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। নিয়মিত হাঁটা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জীবাশ্ম জ্বালানি-নির্ভর যানবাহনের অতিরিক্ত ব্যবহার পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, ছোট দূরত্বে হাঁটা এবং প্রয়োজন অনুযায়ী গণপরিবহন ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
ফাহিম মুনতাসির শিক্ষকতার পাশাপাশি লেখালেখি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুবপ্রধান এবং ‘সোনালী সকাল’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, পদযাত্রাকালে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন স্থানে বীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবেন।
ফাহিম বলেন, ‘আমি চাই মানুষ আমাকে নয়, আমার বার্তাকে মনে রাখুক। হাঁটা সুস্থ জীবনের ভিত্তি, আর পরিবেশ রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।’
এই পদযাত্রায় তাঁর সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রণব দেবনাথ ও ফাইয়াজ ফারসিদ মুবিন। তাঁরা তিনজনই ব্যক্তিগত অর্থায়নে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১ ঘণ্টা আগে