
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ও নির্ধারিত মানদণ্ড না মেনে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স ও নির্ধারিত মানদণ্ড না মেনে চিকিৎসাকেন্দ্র পরিচালনা, অপারেশন থিয়েটার ও হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ রাখা এবং অযোগ্য ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে রেনেসাঁ মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে সেবা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বা প্রতারণা সহ্য করা হবে না। চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। জনস্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. জাহিদ হোসাইন এবং সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

নাটোরের লালপুরে ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে দুই ফল ব্যবসায়ীকে অজ্ঞান করে ১ লাখ ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
নীলফামারীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ওই মেলা হয়। সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নিয়াজ ভূঁইয়া। এরপর বিকেল পর্যন্ত ওই মেলায় চাকরিদাতা ১০টি শিল্প প্রতিষ্ঠানে তিন হাজার
৩১ মিনিট আগে
ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ হওয়ার পর বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩২ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৩৫ মিনিট আগে