বরিশালের উজিরপুরে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ভুক্তভোগী কিশোরীর চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। আদেশকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম।
জানা গেছে, কাজের সূত্রে মামলার বাদী বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে তাঁর মেয়েকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসামি ধর্ষণ করেন। এতে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
২০২৩ সালের ২২ মার্চ আসামি ওই কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি ভুক্তভোগী পরে তার মাকে জানালে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।
ওই মামলায় উজিরপুর মডেল থানা-পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। আদালত দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে রিমন (২৬) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন...
২ মিনিট আগে
সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ মিনিট আগে
ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই যোদ্ধা শহীদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
১৯ মিনিট আগে