
টানা বর্ষণে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলোপাড়ায় একটি পোলট্রি খামার প্লাবিত হয়েছে। এতে সাদেক পোলট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি পানিতে ডুবে মারা গেছে। খামারমালিকের দাবি, এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খামারের মালিক সাদেক জানান, শুক্রবার দিবাগত রাতে টানা বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে তাঁর পোলট্রি ফার্মে পানি ঢুকে পড়ে। এতে প্রায় ১ কেজি ২০০ গ্রাম ওজনের দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, ‘রাত ১টার দিকে খামারে এসে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারিনি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার আশায় পোলট্রি ব্যবসা শুরু করেছিলাম। একদিকে ঘরবাড়িতে পানি উঠে দুর্ভোগে পড়েছি, অন্যদিকে খামারের সব মুরগি মারা গেছে। সরকারি সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো আমার জন্য কঠিন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন স্থানে পানি জমে জনজীবন ব্যাহত হয়েছে।
এদিকে সাদেকের ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্বশত্রুতা ও একটি টর্চলাইটকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যাকে অপহরণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে মামলা করা হয়েছিল, সেই ‘নিখোঁজ’ যুবককে দুই বছর পর জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলায় প্রায় চার মাস কারাভোগ করা ঠিকাদার জামান মিয়ার বিরুদ্ধে করা মামলার সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
৩১ মিনিট আগে
খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) বাবার লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকা সত্ত্বেও টেকনাফ থেকে তিনটি কাঠের সার্ভিস ট্রলারে করে প্রায় ১৪০ জন যাত্রী ও খাদ্যসামগ্রী সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছেন।
১ ঘণ্টা আগে