
ভোলার মনপুরা উপজেলার লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসার সামনে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়রা বাতানখালি মাদ্রাসার সামনে একটি মায়া হরিণ দেখতে পেয়ে সেটিকে নিরাপদে আটকে রাখেন। পরে বন বিভাগে খবর দিলে মনপুরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।
উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সুস্থ পাওয়া গেলে সেটিকে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষিত চরপাতালিয়া বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজীব সরকার বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।’

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চঞ্চল মোল্লাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চঞ্চল মোল্লা এলাকায় শুটার চঞ্চল নামে পরিচিত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার আদেশ দেন...
৩৪ মিনিট আগে
২২ জুলাই রাতে ধর্ষণের শিকার গৃহবধূ তাঁর ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মালয়েশিয়াপ্রবাসী আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তাঁকে মারধর ও একপর্যায়ে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
১ ঘণ্টা আগে
‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
১ ঘণ্টা আগে
আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
১ ঘণ্টা আগে