
খুলনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের দিন যানবাহন চলাচলে নির্দেশনা জারি করেছে পুলিশ। আজ রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে পরদিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লিখিত নিষেধাজ্ঞা নিম্নবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী যানবাহন; আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য কোনো যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টের (নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) জন্য একটি গাড়ি, (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট যানবাহন) রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এ ছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেল নির্বাচন কমিশন/রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান; নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল অনুমতি প্রদান এবং টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিলের কথা উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ইসলামের পক্ষে ভোটের একটি বাক্স তৈরি করেছিলাম। কিন্তু ইসলামের নাম ব্যবহার করা একটি দল গোপনে দিল্লি ও ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করে দেশ গঠনের স্বপ্ন দেখে। আমরা আমেরিকা কিংবা ভারতের ইনসাফ চাই না; আমরা মদিনার ইসলামের ইনসাফ চাই।
১৪ মিনিট আগে
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আগামীতে আমাকে নির্বাচিত করা হলে এবং আমরা ক্ষমতায় গেলে এটা নিশ্চিত করে বলতে পারি ভোলায় আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের স্থান হবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ভোলা গড়ে...
৩৭ মিনিট আগে
আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই এক বছরে তার চেয়ে বেশি করেছে। চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কি রিকশাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।
১ ঘণ্টা আগে
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির জামিনের এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে