
কুমিল্লার হোমনায় স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে মো. সোহাগ (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী। নিখোঁজের পাঁচ দিন পর গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সোহাগ উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভাড়া গ্রামের মোহাম্মদ সোহেলের ছেলে।
পারিবার সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর (শনিবার) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় সোহাগ। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের পরদিন রোববার সোহাগ তার মায়ের ফোনে কল দিয়ে জানায়, সে চট্টগ্রামে অবস্থান করছে এবং তার কাছে টাকা শেষ হয়ে গেছে। বিকাশে ১ হাজার টাকা পাঠালে সে বাড়ি ফিরে আসবে।
ছেলেকে দ্রুত ফিরিয়ে আনতে তার মা বিকাশে ১ হাজার টাকা পাঠিয়ে দেন। তবে টাকা পাঠানোর পর থেকেই সোহাগের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে স্বজনেরা সম্ভাব্য সব স্থানে বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোহাগের বাবা মো. সোহেল বলেন, ‘ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমরা উদ্বিগ্ন। ৯ দিনেও তার সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।’
এ বিষয়ে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, ‘সোহাগ আমাদের স্কুলের দশম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। সে ৩ অক্টোবর (শনিবার) থেকে ক্লাসে আসছে না। তার মা আমাকে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। সোহাগ ব্যক্তিগতভাবে একজন ভালো ছেলে ছিল, তবে কী কারণে সে নিখোঁজ হলো তা আমাদের বোধগম্য নয়।’
সোহাগের সন্ধান পেলে ০১৩১৩২৩৫৮২৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে