
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ বুধবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানে ভারতীয় শাড়ি, ইনজেকশন, বাজি, বিভিন্ন ধরনের ওষুধ, রেড বুল এনার্জি ড্রিংক, পন্ডস পাউডার, আমুল বাটার ও ডাবর আমলা তেল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ বুধবারের অভিযানও এর ধারাবাহিকতা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের (এএসসি) দিকনির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

টাঙ্গাইলের বাসাইলে এক তরুণীকে উত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ড দেন।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের হামলায় নয়জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় শিয়ালটির কামড়ে আহত হয়েছে দুটি গরুও। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট আগে
রাজধানীতে ব্যাটারিচালিত তিন চাকার যান হঠাৎ বন্ধ না করে নির্দিষ্ট এলাকা ও সড়কে চলাচলের সুযোগ রেখে নীতিমালার আওতায় আনার তাগিদ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদেরা। তাঁদের মতে, এসব যান বন্ধের আগে বিকল্প গণপরিবহন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চালক, মালিক, আমদানিকারক
৭ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরীক্ষাগারে নির্ধারিত মানের সঙ্গে সামঞ্জস্য না পাওয়ায় সাত কোম্পানির আট ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট সারকে ভেজাল হিসেবে চিহ্নিত করেছে কৃষি বিভাগ। এসব সার মজুত, ক্রয় ও বিক্রয় বন্ধ এবং বাজার থেকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে