
শিশু ধর্ষণের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মানিক।
গতকাল রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মানিক ও সদস্যসচিব নাজমুল হুদা খান পাঠান (বাবু) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ মোহন তালুকদারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক বলেন, মোহন তালুকদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘সে এখন আমাদের দলের কেউ না। তার খারাপ কাজের দায় সংগঠন নেবে না।’
মোহন তালুকদার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহন তালুকদারের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের ফলে শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।
এই ঘটনায় গত ২ মে মোহনগঞ্জ থানায় আদালতের নির্দেশে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, মোহন তালুকদার প্রাণনাশের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
মামলার পরপরই মোহন তালুকদার আত্মগোপনে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে এই ঘটনায় সংবাদ প্রকাশের পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ এনেছেন এক নারী। আজ বৃহস্পতিবার পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ভুক্তভোগী শারমিন আক্তার সুমী...
১৭ মিনিট আগে
ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্র মাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল)...
৪১ মিনিট আগে
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকায় গাজীপুর জেলা প্রশাসককের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মোহাম্মদ ফয়জল (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে