
রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করেছে।
আয়োজকেরা জানান, স্বাধীন সাংবাদিকতার সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা, সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ সাংবাদিকতার রূপরেখা নির্ধারণের লক্ষ্যেই এ আয়োজন।
সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যমব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক অতিথিদের মধ্যে রয়েছেন কানাডার টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক, অনুসন্ধানী সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জুলিয়ান শের, পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস এবং নেপালি টাইমসের কুন্দা দীক্ষিত।
দুই দিনের এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস। আলোচনায় গুরুত্ব পাচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, জেন্ডার সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়।
সম্মেলনস্থলে তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্টচেকিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে তিনটি হেল্প ডেস্ক রাখা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, নতুন গণতান্ত্রিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার চর্চা জোরদার করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই আয়োজন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর চাহিদা ১ কোটি ২ লাখ হলেও কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ। অতিরিক্ত ২২ লাখ কোরবানির পশু রয়েছে। তাই কোরবানির জন্য পশু আমদানির কোনো সম্ভাবনা নেই।
৩৪ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই ঘটনায় ১৮টি গরুও আক্রান্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামের ফসলি মাঠে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
১ ঘণ্টা আগে
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘বর্তমান সরকার চাচ্ছে রেলকে জনপ্রিয় করে তুলতে, যেহেতু রেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদাও রয়েছে। কিন্তু আমাদের সরকার যেভাবে মানুষকে সেবা দিতে চায়, সেই সেবা দেওয়ার জন্য আমাদের যে ধরনের সাপোর্ট দরকার, লোকোমোটিভ...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁর মরদেহ মাদারীপুরের গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। পরে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে