Ajker Patrika

কুমিল্লায় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, ৬ হাইড্রোলিক হর্ন জব্দ

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লায় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, ৬ হাইড্রোলিক হর্ন জব্দ
প্রতীকী ছবি

কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে নিষিদ্ধ ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির অপরাধে তিনটি পরিবহনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এ সময় পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক সালমান চৌধুরী শাওন উপস্থিত ছিলেন।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম ও পরিদর্শক জোবায়ের হোসেন।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত