
টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ-নদীর পানি আবারও বেড়েছে। চেল্লাখালী, ভোগাই ও মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের পানিতে নালিতাবাড়ী-গাজীরখাম হয়ে শেরপুর সড়কের গোল্লারপাড় (বালুঘাটা) এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত রাতের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার মহারশি, ভোগাই, সোমেশ্বরী, চেল্লাখালী, ব্রহ্মপুত্র ও মৃগী নদীর পানি বেড়েছে। আজ সোমবার বিকেলের তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার এবং ভোগাই নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মহারশি ও সোমেশ্বরী নদীর পানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নদীর পানি বাড়ায় নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ও কলসপাড় ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের নিচু এলাকাতেও পানি ঢুকেছে। মহারশি নদীর পানি বেড়ে বাঁধ উপচে ঝিনাইগাতী উপজেলা সদরে প্রবেশ করলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করে।
ঢলের পানিতে নালিতাবাড়ী-গাজীরখাম-শেরপুর সড়কের গোল্লারপাড় (বালুঘাটা) এলাকায় সড়কের ওপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হওয়ায় কয়েক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েন। অনেককে বিকল্প সড়ক ব্যবহার করে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হয়। পরে পানি কমতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অল্প সময়ের মধ্যেই নদীর পানি দ্রুত বেড়ে যায়। বৃষ্টি অব্যাহত থাকলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, `চেল্লাখালী নদীতে ঢল নামায় নালিতাবাড়ী থেকে গাজীরখাম হয়ে শেরপুর সড়কের গোল্লারপাড় এলাকায় পানি উঠে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন পানি কমতে থাকায় হালকা যান চলাচল শুরু হয়েছে।'
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, `পাহাড়ি ঢলের পানি উপজেলা সদরে উঠেছিল। তবে দ্রুতই পানি নেমে গেছে। কিছু নিম্নাঞ্চলে এখনো পানি রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।'
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, `গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। তবে এখন ধীরে ধীরে পানি কমছে। চেল্লাখালী নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও বৃষ্টি হলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের পরিধি বাড়তে পারে।'

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
৪৩ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
৪৪ মিনিট আগে