
গাজীপুর মহানগর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২টি মামলার আসামি মো. সম্রাট মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ।
ইফতেখার আহমেদ জানান, গতকাল বেলা ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় জিএমপি কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছিল। এ সময় ৩২ মামলার আসামি মো. সম্রাট মণ্ডল কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
এর আগে, ১৯ জুলাই রাত ৯টার দিকে গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকার চৌধুরী মার্কেটের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল সম্রাটকে। এ সময় তাঁর সঙ্গে আরও তিনজন—আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) ও আমিন মিয়াকেও (২৮) গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৫৩ বিজিবির উদ্যোগে মঙ্গলবার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭০০ জন মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পান। পাশাপাশি প্রায় ২০০টি গবাদিপশুকে ভেটেরিনারি সেবা দেওয়া হয়।
৯ মিনিট আগে
ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলা, মারামারির ঘটনায় দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তাঁদের মধ্যে আকবর হোসেন নামে একজনকে সাময়িক অব্যাহতি এবং সুজাউদ্দিন সজীব নামে আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
১১ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণকারী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারের ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে ৯ লাখ টাকার বিনিময়ে তিন রোহিঙ্গাকে অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে। এ ঘটনায় রেজিস্ট্রার জেনারেল কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা হয়েছে।
২৫ মিনিট আগে