
গাজীপুর আদালত থেকে পালিয়ে গেছেন একাধিক মামলার আসামি ও আন্তজেলা ডাকাত দলের সদস্য সম্রাট। আজ সোমবার দুপুরে আদালতে নেওয়ার পর তিনি দৌড়ে পালিয়ে যান বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং আদালতকে অবহিত করা হয়েছে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, পালিয়ে যাওয়া সম্রাট আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন থানায় ৩২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সম্রাটের বয়স ২৭ বছর। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের মো. দুলাল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ বড়বাড়ি এলাকায় থাকতেন।
জিএমপি সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছে আসামিকে বুঝিয়ে দিয়ে কাগজপত্র লেখালেখি চলছিল। এ সময় হঠাৎ করে তিনি দৌড়ে পালিয়ে যান।
এসআই মিজানুর রহমান আরও বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। পাশাপাশি আদালতকে অবহিত করা হয়েছে।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, জিএমপি সদর থানার একটি ডাকাতি মামলায় গতকাল রোববার রাতে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে সেখান থেকে তিনি পালিয়ে যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ডাকাতির চেষ্টার অভিযোগে সামিউল হোসেন সৌরভ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার পিটুনিতে তিনি আহত হন। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
৫ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে হামলায় মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত ময়রা খাতুন ও তাঁর মেয়ে রাবিয়া খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
১৬ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের সব খরচ মিটিয়ে উদ্ধৃত ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।
১৮ মিনিট আগে
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। তবে ১৬ জুলাই ভোরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে