
কক্সবাজারের চকরিয়ায় একটি বসতঘর থেকে দেশীয় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। অপর একটি অভিযানে পরিত্যক্ত স্থান থেকে গুলি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ভোরে পুলিশের একটি টিম উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের কাচারীপাড়া গ্রামের মো. ফরিদুল আলমের বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় বসতঘরের সানশেডে পুরোনো ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা বালুছিড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪১ রাউন্ড রাইফেলের গুলি ও ৪৯ রাউন্ড গুলির খোসা, ৪২ রাউন্ড মেশিনগানের ক্যালিবার ও ২৪ রাউন্ড মেশিনগানের ক্যালিবার গুলির খোসা উদ্ধার করা হয়।
এসব অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।
১ মিনিট আগে
‘আমরা যতটা বুঝতে পারছি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ডিসেম্বরে মাঠে নামতে চায়। জামায়াতের আমিরও ডিসেম্বর থেকে সরকার পতনের জন্য মাঠে নামতে চান। ৯৬-এর অপশক্তি আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত করছে।’
১৯ মিনিট আগে
দেশের প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। কোনো মানুষ বা এলাকা যেন নিরাপদ পানি সরবরাহের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে
সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে...
৪২ মিনিট আগে