জমিসংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে শিক্ষার্থী মো. আল আমিন (২৬) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালতের বিচারক অভিযুক্ত ওই ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন।
মামলায় অভিযুক্ত অন্য আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস প্রদান করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
১৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন পরিবহনচালকেরা। অবরোধের চার ঘণ্টা পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে মহাসড়ক ছাড়েন তাঁরা।
৩৩ মিনিট আগে
খুলনা বিভাগের ১০ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। আজ বুধবার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ জন।
৩৪ মিনিট আগে
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আগে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি নির্বাচনী মিছিল ঘিরে সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে