
খুলনা বিভাগের ১০ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তিন মাস সাত দিনে বিভাগে মোট ৩৬২ জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে চারজন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের দেওয়া দৈনন্দিন তথ্য বিশ্লেষণে দেখা যায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সবশেষ তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৪ জন রোগী ভর্তি হয়েছে। আগের রোগী ছিল ২৮৮ জন।
জেলার ভিত্তিতে কুষ্টিয়া সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলায় আজ পর্যন্ত ১০৯ জন রোগী পাওয়া গেছে। একইভাবে যশোর জেলায় আজ নতুন তিনজন রোগী পাওয়া গেছে। এ জেলায় মোট রোগী ৭৬ জন। এ ছাড়া আজ বাগেরহাটে নতুন ১৭ জনসহ মোট ২১ জন, চুয়াডাঙ্গায় নতুন দুজনসহ আটজন, ঝিনাইদহে নতুন চারজনসহ ছয়জন, খুলনা জেলায় চারজন, খুলনা সিটি করপোরেশন এলাকায় নতুন ছয়জনসহ ৬৮ জন, মাগুরায় নতুন ১০ জনসহ ৪৫ জন, মেহেরপুরে নতুন দুজনসহ ১২ জন, নড়াইলে পুরোনো ২১ জন এবং সাতক্ষীরায় নতুন পাঁচজনসহ ১৩ জন আক্রান্ত হয়েছে। খুলনা জেলায় চারজন ও নড়াইল জেলায় ২১ জন রোগী রয়েছে। এই দুই জেলায় আজ নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মুজিবর রহমান বলেন, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত পাওয়া হিসাব বিকেল সাড়ে ৫টার পর ঢাকায় পাঠানো হয়। আক্রান্তের দিক দিয়ে কুষ্টিয়া, যশোর ও খুলনা সিটি করপোরেশন এগিয়ে রয়েছে বলে তিনি জানান।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে