Ajker Patrika

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও একটি ৫ আগস্ট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘এই নির্বাচনের জন্য বহু রক্ত ঝরেছে, অনেক স্ত্রী তাঁর স্বামী হারিয়েছেন, অনেক মা তাঁর সন্তান হারিয়েছেন। তাই আসন্ন নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও একটি ৫ আগস্ট হবে।’

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে পুলিশ, প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে, যার ফল হিসেবে ৫ আগস্ট হয়েছে। তবে প্রশাসনের অনেকে চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিকেরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু লোভী বেনজীর, হারুন আর বিপ্লবের উদয় হয়েছে। তাদের বিগত সময় থেকে শিক্ষা নিতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে ভোটচোরদের হাতে তুলে দেওয়া হবে, নাকি জনতার হাতে তুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত প্রশাসনকেও নিতে হবে।’

এনসিপি নেতা বলেন, আশপাশে দেখা যায়, গত দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকা এখন নির্বাচনে আনা হচ্ছে। সে ক্ষেত্রে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তাঁরা টাকার কাছে গোলামি স্বীকার করবেন নাকি, সঠিক ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য মালিক হবেন। তবে আমরা জনগণের ওপর বিশ্বাস রাখতে চাই, তাঁরা ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবেন।

গণমাধ্যমের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখলাম মিডিয়ার সব জায়গায় শুধু বিএনপির প্রশংসা-বন্দনা। মিডিয়া মাঝে মাঝে বিএনপির প্রচারণাও চালায়। নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লাল কার্ড দেখাবে।’

উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির মো. মোবারক হোসাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

অনলাইন গেমের নেশা: নিষেধ করায় গভীর রাতে ৯ তলা থেকে ঝাঁপ দিল ৩ বোন

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের কী হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত