
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং স্টাফ লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯)।
থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয় হচ্ছে—এমন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে তিনজনকে আটক করা হয়। পরে খাটের নিচ থেকে একটি ব্যাগে রাখা ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ২৫ জনের মধ্যে ২৪ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে এক আসামিকে শিশু দাবি করায় তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর বয়স যাচাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ঝোড়ো বাতাসের কারণে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১০ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছেন।
৬ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশ পরা অস্ত্রধারীরা বিহারের ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
৯ মিনিট আগে
গাজীপুরে তিন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঁঝড়ের সাক্রাউরী এলাকায় দুই শিক্ষার্থীকে মারধরের পর আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় মামলা করেছে।
২৭ মিনিট আগে