Ajker Patrika

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার
মহাসড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজগর সাপটি দেখতে পান শ্রীমঙ্গল ভেটেরিনারি পশু হাসপাতালের চিকিৎসক বাহার। দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি সাপটিকে দেখতে পান। সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে সাপটি রাস্তার পাশের দিকে চলে আসে।

মহাসড়কে যানবাহন চলাচল করায় সাপটি রাস্তায় উঠে পড়লে যেকোনো গাড়ির চাপায় প্রাণ হারানোর আশঙ্কা ছিল। পরবর্তীতে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে উদ্ধার করেন।

পরবর্তীতে উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি বনে অবমুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত