
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এদিকে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে নিউমার্কেট-সায়েন্সল্যাব ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে অন্তত দুজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থীরাও চলে আসেন।
সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি, আহত দুজন তাঁদের কলেজের শিক্ষার্থী। তাঁরা অভিযোগ করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে হামলা চালিয়েছেন। জবাবে তাঁরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। সকালে এক দফা অবরোধের পর দুপুরে আবার সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এতে নিউমার্কেট, ধানমন্ডি, মিরপুর রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকল্প সড়কেও ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউমার্কেট ও সায়েন্সল্যাবের আশপাশ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ‘দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষ ও সড়ক অবরোধের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শিক্ষার্থীরা ইটপাটকেল হাতে সড়কে অবস্থান করছে, পুলিশ টহল দিচ্ছে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে।

আরও খবর পড়ুন:

খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ঈদুল ফিতরের টানা ছুটিতে তৃতীয় দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছেন। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ায় বড়াল নদ থেকে জাহিদ হাসান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। জানা গেছে, জাহিদ হাসান জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।
৪ ঘণ্টা আগে
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী এক মা তাঁর ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে প্রেমিক হৃদয় ব্যাপারীর বিচারের দাবি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা গ্রামে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।
৪ ঘণ্টা আগে
ঈদের ছুটির পর ঝিনাইদহের কোটচাঁদপুরের ফিলিং স্টেশনগুলোয় সোমবার বিকেল থেকে পেট্রল, অকটেন দেওয়া শুরু করেছে। এই খবরে দূরদূরান্ত থেকে জ্বালানি নিতে লম্বা লাইন দিয়েছেন মোটরসাইকেল আরোহীরা। এ ছাড়া অনেকে এসেছেন বোতল ও কনটেইনার নিয়ে জ্বালানি নিতে। এতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে ফিলিং স্টেশনগুলোয়।
৪ ঘণ্টা আগে