
তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ অতি দ্রুত পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘তিস্তা নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে কাজ করেছে। আমরা বিভিন্ন দেশের কাছে পরামর্শ নিচ্ছি। ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভেতরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব।’
আজ শনিবার কুড়িগ্রামের চিলমারীতে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী বারবার সংসদে বলেছেন। মন্ত্রী মহোদয়ও বলেছেন। একটি প্রকল্প এক দিনে হবে না। আমাদের সরকারের মেয়াদ মাত্র পাঁচ মাস হলো। কিছুদিন সময় দিন, আমরা তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করব।’
কুড়িগ্রামের ভাঙনকবলিত এলাকায় প্রতিরক্ষামূলক কাজের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে কে বিএনপি করে, কে জামায়াত করে বা কে এনসিপি করে, নদীভাঙন সেটা বুঝবে না। একটা বাঁধ দিলে সবাই উপকৃত হবে। আমরা দুটি প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প দুটির কাজের অগ্রগতি দেখতে এসেছি। যাতে দ্রুত বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলার গোটা এলাকার ভাঙন রোধ করতে পারি।’
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সফর সঙ্গী ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের (বগুড়া-জয়পুরহাট) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

পাবনার ঈশ্বরদীতে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ দিনব্যাপী ‘খায়রুল গ্রুপ প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিজন-২)’-এর ফাইনাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে খায়রুল অটো ফ্লাওয়ার মিল দলকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রূপপুর রুফটপ রেস্টুরেন্ট দল।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘরের খাটের ওপর গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছয় বছরের শিশু জিসান এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মা জুবায়দা খাতুনের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের আলোচিত ‘এইট মার্ডার’ মামলার আসামি ও বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী ও ফুফাতো ভাই গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৯ মিনিট আগে