বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি পাগলা কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনরা জানান, বিকেলের দিকে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে আহত করে। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে কুকুরটিকে ধাওয়া করে হত্যা করেন।
আহতদের মধ্যে রয়েছেন রাবেয়া আক্তার (১০), মনিরা বেগম (৪৫), বেল্লাল (১০), সাহেব আলী (৬৫), আতাই (২), আরাফাত (৬), আয়ান (৫), আল আমিন (৪৩), মিনারা বেগম (৬০), জিদনী (২৫), তাওহীদ (২৪), সোহাগ মোল্লা (৪০), প্রত্যয় (২), বিউটি (৪০), রুনু বেগম (৪৫), শাহানুর (৩৭), জান্নাত (৪), মিলন (২৪), নুপুর (৪২), সালমা (৩৫), সেলিনা (৩০), মনজু হালদার (৪৮), হাফিজুল (৩৬), সরোয়া হোসেন (৩৮), মাসুমা (৫৫) ও পারুল বেগম (৬০)।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান জানান, কুকুরের কামড়ে আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত আরও দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. মাহামুদুল হাসান আরও জানান, জলাতঙ্ক রোগের ঝুঁকি থাকায় তাদের সবাইকে দ্রুত প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়; বরং হবে অন্যায়, জুলুম, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে। আজ শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ‘জুলাই পথযাত্রা’ সমাবেশে...
২ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে অন্তত ৫৫টি ইউক্যালিপটাসসহ বিভিন্ন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী আলহাজ সহিদুল ইসলাম দুজনের নাম উল্লেখ করে মান্দা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
১৮ মিনিট আগে
ফরিদপুরে সরকারি শিশু পরিবারে থাকা ষষ্ঠ শ্রেণির এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মো. ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৯ মিনিট আগে
পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় যাওয়া ফরিদপুরের যুবক শোয়াইব বিশ্বাস জহুরবারুতে কর্মক্ষেত্রে বোম্ব ক্রেনচাপায় নিহত হয়েছেন। পরিবারের দাবি, দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন। প্রবাসী কল্যাণ সেন্টার জানিয়েছে, বৈধ কর্মী হলে দূতাবাসের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।
৩৫ মিনিট আগে