
মৌলভীবাজারে বন্যার পানি কমে গেলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমছে না। ঘরবাড়ি ও রাস্তাঘাট কাদায় ভরে আছে। শুকনো জায়গা না থাকায় অনেক পরিবার এখনো চুলায় আগুন জ্বালাতে পারেনি। বিশুদ্ধ খাবার পানি ও জ্বালানির সংকটও দেখা দিয়েছে।
আজ সোমবার সরেজমিনে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখা যায়, পানি কমলেও অধিকাংশ মানুষ এখনো রান্না করতে পারছেন না। ঘর ও রাস্তায় কাদা জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকেই পাশের বাড়ি বা বিভিন্ন স্থান থেকে রান্না করা খাবার সংগ্রহ করে খাচ্ছেন।
কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বন্যাকবলিত এলাকার আব্দুর রহিম, মনি বেগম ও রুবেল মিয়া বলেন, বন্যার পানি কমেছে তবে চুলায় আগুন জ্বালানো সম্ভব হয়নি। অনেক কষ্ট করে দিন কাটাচ্ছেন। সরকারি কোন সহায়তা মেলেনি। বাচ্চারা অনেক কষ্টে আছে। বিশুদ্ধ খাবার পানির জন্য সমস্যা হচ্ছে বেশি।
টানা বৃষ্টি ও উজানের ঢলে মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে গত বুধবার ও বৃহস্পতিবার জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলা প্লাবিত হয়। বন্যায় রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে যায়। এতে অনেক পরিবারে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। পানি কমার পর এসব এলাকায় নতুন করে নানা দুর্ভোগ দেখা দিয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, `জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যার্তদের জন্য ইতিমধ্যে খাবার, চাল ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।'

আষাঢ়ের শেষ সপ্তাহে ৪৮ ঘণ্টায় থেমে থেমে ভারী বৃষ্টিতে রাজধানীর অন্তত ১২৯টি স্থানে জলাবদ্ধতায় ভুগেছে মানুষ। গত শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়েছে নগরের নিচু এলাকা। অনেক সড়কের পাশাপাশি কিছু প্রধান সড়কে জমে হাঁটু থেকে কোমরপানি। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতেও ঢুকেছে পানি।
৪ ঘণ্টা আগে
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া সুন্দরবনের প্রাকৃতিক মধুর ব্যাপক চাহিদা থাকলেও প্রতিবছর এর আহরণ উদ্বেগজনক হারে কমছে। সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জ থেকে ২০২১ সালে মধু আহরিত হয়েছিল ১০৪ দশমিক ৪ টন, কিন্তু এ বছর তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩ টনে।
৪ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলায় এক মহিলা দল নেত্রীর বিরুদ্ধে বন বিভাগের অনুমোদন ছাড়াই তিনটি সরকারি রাস্তার ২৩৭টি ইউক্যালিপটাস ও আমগাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেত্রী হলেন উপজেলা মহিলা দলের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবে পাচার ও জিম্মি করে অর্থ নেওয়ার অভিযোগে বরিশালে ৪ ভাই-বোনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক তিনটি ধারায় ৩ ভাইকে মোট ১৯ বছর করে ও বোনকে ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে