
গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসআরবি (পূর্ব নাম র্যাব)-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোরে উপজেলার রাইগ্রাম এলাকার একটি কালভার্টের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এসআরবি-১৩ (সিপিসি-৩) গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকার একটি কালভার্টের নিচ থেকে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে অস্ত্রটি পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এগুলো জব্দ তালিকায় নথিভুক্ত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
২ ঘণ্টা আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
২ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৩ ঘণ্টা আগে