Ajker Patrika

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে অর্থসহায়তা দিল জামায়াত

গাইবান্ধা প্রতিনিধি
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে অর্থসহায়তা দিল জামায়াত
নিহত তৌফিকের স্ত্রী সেতু মনির হাতে অর্থসহায়তা তুলে দেন জামায়াতের নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক আন্দোলনে হামলায় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

এ সময় তাঁরা নিহত তৌফিকের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

পরে ভিডিও কলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। তৌফিক হত্যার বিচার দাবিতে সর্বমহলে আলোচনা করবেন বলেও পরিবারের সদস্যদের জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন সরকার ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত