
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি নিলামে ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মাছটি কুয়াকাটার মাছের বাজারে আনা হলে সেটি দেখতে ভিড় করে উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
জানা গেছে, গভীর রাতে সুন্দরবনসংলগ্ন সাগরের ৭ নম্বর এলাকায় ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এই উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছেন মৎস্যসংশ্লিষ্টরা।
খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন, বড় আকারের কোরাল মাছের বাজারে বেশ চাহিদা রয়েছে। তাই এমন মাছ তুলনামূলক ভালো দামে বিক্রি করা যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, উপকূলের জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়া ইতিবাচক লক্ষণ। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে মেনে চললে ভবিষ্যতে জেলেরা আরও বেশি মাছ পাবেন বলে আশা করা যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ গায়ে পড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টায় (স্থানীয় সময় ভোর ৬টা) দেশটির দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম মো. শাহ আলম ভূঁইয়া (৫০)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ
৩ মিনিট আগে
অভিযানে বাজারের মেসার্স নান্টু তালুকদারের গুদাম থেকে প্রায় ৩ হাজার কেজি ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১১ মিনিট আগে
সরকারের নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
২৩ মিনিট আগে
২০০৫ সালে নগরীর হালিশহর থানায় নুর আলম ওরফে বাবলু নামের পুলিশের এক সোর্স হত্যার ঘটনায় মামলা হয়। এই মামলায় আদালত ৯ আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় অপর একটি ধারায় আসামিদের ১০ বছর
২৫ মিনিট আগে