
কলিং ভিসায় গত বছরের ৩১ মে তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। তাঁরা কারওয়ান বাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করেন। আজ বুধবার সকাল ৯টা থেকে অবস্থান নেন তাঁরা।
অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা জানান, প্রায় ১৮ হাজার কর্মী কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি। তাঁদের সবাই প্রায় ৫ লাখ টাকা করে দিয়েছেন। ধারদেনা করে টাকা জমা দিয়েছেন তাঁরা। কিন্তু বিদেশে না যেতে পেরে এখন কষ্টে জীবনযাপন করছেন।
আন্দোলনরত কর্মীরা বলেন, ‘আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারি নাই। আমাদের কষ্টের শেষ নাই। আমরা সুদে টাকা নিয়েছি।’
এ সময় তারা ৩ দফা দাবি জানান। সেগুলো হলো—২০২৪ সালের ৩১ মে যাঁরা যেতে পারেননি, সবাইকে নিয়ে যেতে হবে; যাঁদের ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি, তাঁদের সমান অগ্রাধিকার দিয়ে নিয়ে যেতে হবে এবং ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, ‘আমাদের বিষয়টি সরকার যেন গুরুত্ব দিয়ে দেখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কিছু কর্মী সকালে কারওয়ান বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁদের দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে