Ajker Patrika

ঝালকাঠির কৈখালী বাজারে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কৈখালী বাজারে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান
আগুনে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ভোর ৪টা ৫৫ মিনিটে খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ৫টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফিরোজের কসমেটিকসের দোকান, মন্টুর ইলেকট্রনিকস, লিটন মুন্সীর মুদিদোকান, সবুজ খানের কসমেটিকসের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, মতি মোল্লা ও বিমলের মুদিদোকান ও বেকারি, আব্দুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টার এবং দুটি গুদামঘর।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের দোকানের মালামাল ও সরঞ্জাম পুড়ে গেছে। এতে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ভোর ৪টা ৫৫ মিনিটে তাঁরা আগুনের খবর পান। সকাল ৫টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, খবর পেতে কিছুটা বিলম্ব হওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত