
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চার জেলেকে অপহরণ, মারধর ও মাছসহ মালামাল লুটের অভিযোগে সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে অপহৃত জামাল উদ্দিন মাঝি কমলনগর থানায় মামলাটি করেন। পুলিশ চরলরেন্স ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় হেলাল উদ্দিনের বাড়ি থেকে চার জেলেকে উদ্ধার করেছে।
অপহৃত ব্যক্তিরা হলেন চরজগবন্ধু এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে জামাল উদ্দিন, তাঁর ছেলে মো. সুমন, শামিম হোসেন এবং ভোলার দৌলতখাঁ এলাকার মো. ইয়াছিনের ছেলে কামাল উদ্দিন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় দুটি নৌকায় জেলেরা মাছ ধরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে হেলাল মেম্বারের নেতৃত্বে দুটি স্পিডবোট ও তিনটি টেম্পু নৌকায় ১৫ থেকে ২০ জন এসে জেলেদের ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দুটি নৌকার মাছসহ সব মালামাল লুট করে নেন। পরে মুক্তিপণ আদায়ের জন্য চার জেলেকে নিয়ে যাওয়া হয়। জেলেদের কাছে থাকা সব মুঠোফোন নেওয়া হলেও কামাল মাঝির মুঠোফোন নিতে পারেননি অপহরণকারীরা।
কামাল মাঝির মুঠোফোনে যোগাযোগ করে স্বজনেরা অপহৃতদের অবস্থান নিশ্চিত করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিষয়টি কমলনগর থানাকে জানানো হলে পুলিশ চরলরেন্স ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় হেলাল উদ্দিনের বাড়ি থেকে তাঁদের উদ্ধার করে।
মামলার বাদী জামাল মাঝি বলেন, ‘যুবদল নেতা হেলাল মেম্বার মেঘনা নদীতে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। ঘটনার দিন ১৫-২০ জন এসে আমাদের মারধর করে দুই নৌকার মাছসহ সব মালামাল লুট করে নেয়। একপর্যায়ে আমাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে।’
সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, নদীতে অপহরণসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে মামলা হয়েছে। মামলায় হেলাল উদ্দিনকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তার শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
১৩ মিনিট আগে
রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
১৮ মিনিট আগে
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু এক দিন না যেতেই আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
২০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া ও অনিয়মের অভিযোগে রেনেসাঁ মেডিকেল সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২২ মিনিট আগে