
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন বলেছেন, খাগড়াছড়ির বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে। দুর্গতদের জন্য যা যা করণীয়, সরকার সবই করবে।
আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের মেহেদীবাগে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আপাতত খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। সবার সমন্বিত প্রচেষ্টায় দুর্গতদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্গতদের নৌকা দিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সেনাবাহিনী সেখানে কাজ করছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা ঢাকা থেকে মনিটরিং করছি। প্রধানমন্ত্রী বলেছেন জনগণকে সাহায্য করতে হবে, তাঁদের খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। যেখানে যা লাগবে দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার প্রমুখ।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় আটকে পড়া বান্দরবানের ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি। প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে শুক্রবার রাত থেকে বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সেক্টর দপ্তরের
৩ ঘণ্টা আগে
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুর্ভাগ্যজনক অবস্থা—অতি রাজনীতিকরণ। পৃথিবীর কোনো দেশে এমন নেই। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে নেই। ছাত্ররাজনীতির নামে নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী ভারতেও নেই...
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।
৩ ঘণ্টা আগে
শুক্রবার দুপুরে পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একইদিন নাটোরে সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন।
৩ ঘণ্টা আগে