
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িবহরে হামলা করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এ এস এম আমানুল্লাহ জানান, শিক্ষার্থীরা অটোপাসের দাবি নিয়ে ক্যাম্পাসে আসেন। তাঁদের এ দাবি প্রত্যাখ্যান করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাঁকে হেনস্তা করেন। শিক্ষার্থীদের অযৌক্তিক আবদারের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো সহানুভূতিশীল হতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস সমর্থন করে না। শিক্ষার গুণগত মান রক্ষার স্বার্থে অটোপাস ও গ্রেস নম্বরে নিরুৎসাহিত করা হবে।
ফাতেমা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমরা খাতা দেখতে আসছিলাম—কেন আমরা বারবার ফেল করি। ভিসি স্যার নিজে বলছেন, আজকের তারিখে আমাদের খাতা দেখাবেন। আমরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছি। আসার পর স্যার তো উনার কথা রাখলেনই না, উল্টো আমাদের লাঠিপেটা করলেন। আমাদের মেয়েদের এলোপাতাড়ি লাঠিপেটা করলেন। অনেকেই আহত হয়েছে। আমাদের শরীরে অসংখ্য দাগ রয়েছে। অনেক মারছে।’
নাজমুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। আমাদের স্যার তারিখ দিছে খাতা দেখাতে। অথচ স্যার আমাদের সঙ্গে দেখা না করে চলে যাচ্ছেন দেখে আমরা একটু এগিয়ে গাড়ির সামনে গেলে আমাদের ওপর হামলা করে।’
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আজ স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে দুপুরে উপাচার্য গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। উপাচার্যের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি হেনস্তার শিকার হন।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজারের চাকায় আহত হয়ে এক প্রবাসী মারা গেছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫৮)। গতকাল রোববার রাত ২টার দিকে (সৌদি আরবের সময়) মদিনা শহরের চানাইয়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের চন্দনাইশে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের আগমনকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট চত্বরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপির নেতা এম এ হাশেম রাজুর নেতৃত্বে...
২ ঘণ্টা আগে