
সিরাজগঞ্জের কামারখন্দে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওসি বলেন, ট্রাকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার ধরন জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন সম্পন্ন হয়েছে।
২৪ মিনিট আগে
দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বগুড়ার শেরপুরে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল চারতলা ট্রমা সেন্টার। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ করে ভবনটি উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও সেখানে চালু হয়নি ট্রমা রোগীদের ভর্তি ও জরুরি....
২৯ মিনিট আগে
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজের ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
৪২ মিনিট আগে
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অতিরিক্ত ১ হাজার টন ইউরিয়া বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া অক্টোবর মাসের নিয়মিত বরাদ্দের ৩ হাজার ৬৩৯ টন সার আগাম উত্তোলনের অনুমতিও পাওয়া গেছে। সারের কোনো কমতি হবে না। কৃষকদের আশ্বস্ত করতে চাই, রবি মৌসুমেও সারের কোনো সংকট হবে না।
১ ঘণ্টা আগে