
শেরপুরের নালিতাবাড়ীর সাবেক ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
শ্রীবরদী উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ গোলাপ হোসেন আজ সোমবার দুপুরে নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে মামলাটি করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদবির নিচে নন এমন একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়ে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ীর সাবেক ইউএনও ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জের ইউএনও মাসুদ রানা, নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আক্তার ববি ও নালিতাবাড়ীর এসি ল্যান্ড আনিসুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের জুনে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কেনেন ব্যবসায়ী গোলাপ। তাঁকে বালু বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন ইউএনও মাসুদ। পরে তিনি বদলি হয়ে বকশীগঞ্জে চলে গেলে বর্তমান ইউএনও ফারজানা ও এসি ল্যান্ড আনিসুর চাঁদার ওই টাকা না পেয়ে বালু বুঝিয়ে দিচ্ছেন না।
বাদী গোলাপ বলেন, ‘আমি বৈধভাবে সরকারি জব্দ বালুর ইজারা পাওয়ার পর ইউএনও সাহেব ৬ লাখ টাকা ঘুষ চায়। কিন্তু টাকা দিতে না পারায় সে আমাকে বালুগুলো দেয়নি। তাই আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আমি এখন এর ন্যায়বিচার চাই।’
গোলাপের আইনজীবী জাহিদুল হক আধার বলেন, ‘আমার মক্কেল আদালতের মাধ্যমে ২৫ হাজার সিএফটি বালু ক্রয় করে। কিন্তু সাবেক ও বর্তমান ইউএনও এবং বর্তমান সহকারী কমিশনার (ভূমি) তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দীর্ঘ ৯ মাস ধরে তিনি এভাবেই ঘুরছেন। তাই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।’
এ বিষয়ে জানতে বর্তমানে বকশীগঞ্জের ইউএনও মাসুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সংযোগ কেটে দেন। অন্যদিকে নালিতাবাড়ীর বর্তমান ইউএনও ফারজানা আজকের পত্রিকা'কে বলেন, ‘বিষয়টা আমার সময়ের নয়। ওই সময় ইজারাদারের সাত দিনের মধ্যে বালু নিজ উদ্যোগে অপসারণ করে নিয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু সে নেয়নি। এ ছাড়া চাঁদাবাজির বিষয়ে আমি অবগত নই।’
আরও খবর পড়ুন:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চট্টগ্রাম প্রেসক্লাব পরিচালনা নিয়ে যে সমস্যা, সেই সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমে সমাধান করা হবে।
৫ মিনিট আগে
রাজধানীর তুরাগে তারাবির নামাজের সময় বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন— নূরে আলম
৮ মিনিট আগে
খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ (৪৫) নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময়ে স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য
১১ মিনিট আগে
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের ৮০০ কর্মীর বকেয়া বেতন নিয়ে সৃষ্ট অস্থিরতার আপাতত অবসান হয়েছে। আন্দোলনরত কর্মীদের দাবির মুখে কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে।
২০ মিনিট আগে