
সৌদি আরব চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ, হজযাত্রার মৌসুম শেষ না হওয়া পর্যন্ত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসা ইস্যু করা স্থগিত করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
ভিসা ইস্যু স্থগিত হওয়া অন্য দেশগুলো হলো— আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু করার শেষ তারিখ নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজ শেষ না হওয়া পর্যন্ত উল্লেখিত দেশগুলোর নাগরিকদের এ ধরনের নতুন ভিসা দেওয়া হবে না।
হজের সময় অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ, ভারত এবং তালিকাভুক্ত অন্যান্য কিছু দেশের মানুষ ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরবে প্রবেশ করে এবং সরকারি চ্যানেলের মাধ্যমে নিবন্ধন না করে হজ পালনের জন্য অতিরিক্ত সময় অবস্থান করে।
এই পদ্ধতিটি সৌদি আরবের কোটা পদ্ধতির বাইরের বিষয়। যেখানে কোটার আওতায় হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি দেশকে নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হয়।
২০২৪ সালে হজের সময় ১ হাজার ২০০ জনেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়। এর জন্য অতিরিক্ত ভিড় এবং তীব্র তাপকে দায়ী করেছে সৌদি কর্তৃপক্ষ। অননুমোদিত হজযাত্রীদের প্রায়শই আবাসন, পরিবহন এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধাগুলোতে প্রবেশাধিকার থাকে না, যা নিরাপত্তা ঝুঁকি এবং লজিস্টিক সমস্যাগুলো আরও বাড়িয়ে তোলে। কর্মকর্তারা যুক্তি দেন, এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে ভিসা নিয়ম কঠোর করা অপরিহার্য।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অনুসারে, এই পদক্ষেপটি একটি নিরাপদ এবং আরও ভালোভাবে হজযাত্রা নিশ্চিত করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে কূটনৈতিক উদ্বেগের কোনো সম্পর্ক নেই। প্রতিবেদন অনুসারে, কূটনৈতিক ভিসা, রেসিডেন্সি পারমিট এবং হজ-নির্দিষ্ট ভিসা অপরিবর্তিত থাকায় নিবন্ধিত হজযাত্রীরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী যেতে পারবেন।
যারা অনুমোদন ছাড়া হজ পালন করবেন বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করবেন, তাঁরা পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন বলেন সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে।
মিশরের ট্যুরিজম কোম্পানিগুলোর সমিতির সদস্য বাসিল আল সিসির এক টেলিভিশন সাক্ষাৎকারকে উদ্ধৃত করে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আগের হজ মৌসুমের অভিজ্ঞতার ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে।
স্বল্পমেয়াদি বা হজের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ভিসা ব্যবহার করে অনেকের হজ করার তথ্য তুলে ধরে তিনি বলেন, গত বছর সৃষ্ট সংকটের জন্য দায়ী দেশগুলোকে চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে ওমরাহ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনাও হালনাগাদ করেছে সৌদি আরব। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি বছর জিলহজ মাসের ১৪ তারিখ থেকে শাওয়াল মাসের ১ তারিখ পর্যন্ত উমরাহ ভিসা ইস্যু করা হবে।
১৪ জিলহজ থেকে ১৫ শাওয়াল পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সকল যাত্রীকে জিলকদ মাসের ১ তারিখের মধ্যে দেশত্যাগ করতে হবে।
ধর্মীয় ভ্রমণের জন্য সঠিক ভিসা নেওয়ার গুরুত্ব তুলে ধরে ভিসা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরাবর দিয়ে আসছে সৌদি সরকার।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনির্দিষ্টকালের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা সাময়িকভাবে স্থগিত করে সৌদি আরব। ওই সময় উল্লেখিত ১৪টি দেশ থেকে ভ্রমণকারীদের জন্য ৩০ দিনের জন্য বৈধ সিঙ্গেল-এন্ট্রি ভিসা সীমিত করে।
বর্তমান স্থগিত সেই নীতিকে আরও জোরদার করল। এতে ৪–৯ জুন অনুষ্ঠেয় হজের আগে প্রবেশাধিকার আরও সীমিত করে দেওয়া হলো। এই পদক্ষেপকে হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং সরকারি হজ নিয়ম মেনে চলা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কিছু নাগরিক অননুমোদিত হজ পালনের জন্য ভিসার অপব্যবহার করার তথ্যপ্রমাণ থাকায় অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও এই তালিকায় রয়েছে।
আরও খবর পড়ুন:

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, বিমানে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজনই এই ‘দুর্ঘটনায়’ প্রাণ হারিয়েছেন।
২ মিনিট আগে
মালদ্বীপের দক্ষিণ আরিফ ধালু অঞ্চলের ধিগুরাহ দ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম সানের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরের দিকে একটি আবাসন ব্লকে এই অগ্নিকাণ্ড ঘটে।
৩০ মিনিট আগে
ইসরায়েলের প্রচণ্ড সামরিক চাপ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বিবেচনা করে লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারের এই কঠোর অবস্থান কার্যকর করতে গিয়ে এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে দেশটি। লেবাননের রাজনৈতিক নেতৃত্ব
১ ঘণ্টা আগে
ইসরায়েলি ও পশ্চিমা সূত্রের হিসাব অনুযায়ী, টানা এক সপ্তাহের নিরবচ্ছিন্ন বিমান হামলার পরও ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযানের সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আকাশপথে বিশেষ করে নজরদারি ব্যবস্থায় পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে ছোট ও চলমান লক্ষ্যবস্তু খুঁজে বের করা কতটা কঠিন।
১ ঘণ্টা আগে