
সরকারের অনুমতি না নিয়ে জমি কিনে শাস্তি পেয়েছেন নওগাঁ জেলার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। আগামী দুই বছরের জন্য তাঁর বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।
কামাল হোসেনকে শাস্তি দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছিল। খুলনায় থাকার সময় কামাল হোসেনের বিরুদ্ধে তাঁর বীর মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণ ও চাকরিতে যোগদানকালে ওই মিথ্যা পরিচয় ব্যবহার করা, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জন এবং সরকারের পূর্বানুমোদন ছাড়া জমি কেনার অভিযোগ ওঠে। এরপর এসব অভিযোগ তদন্তে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজের মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি প্রাপ্তি ও চাকরিতে যোগদানের সময় ওই মিথ্যা পরিচয় ব্যবহারের অভিযোগ এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি। কিন্তু কামাল হোসেন নিজের জেলা কুষ্টিয়ায় জমি কেনার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন না নিয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘনের মাধ্যমে অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। এ জন্য তাঁর দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে তিনি ওই মেয়াদের কোনো বকেয়া পাবেন না এবং ওই মেয়াদ বেতন বৃদ্ধির জন্য গণনা করা যাবে না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরও খবর পড়ুন:

দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য অনন্য ভূমিকা রেখেছিল। তার কয়েক দশক পরে শেখ হাসিনার দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর সূচনাটি হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন আইপিজিএমআর বা পিজি হাসপাতাল) ১১৭ নম্বর কেবিনই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ ঠিকানা। অসুস্থ অবস্থায় জীবনের শেষ এক বছর এক মাস আট এই কেবিনে কেটেছে তাঁর। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেবিনটিকে সংরক্ষণ করা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকক্ষ’
৮ ঘণ্টা আগে
দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। জুনে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ছিল ১৮টি। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৬টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার...
১২ ঘণ্টা আগে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী...
১৩ ঘণ্টা আগে