
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাব পরিচালনা নিয়ে যে সমস্যা, সেই সমস্যা গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমে সমাধান করা হবে। চট্টগ্রাম প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে ভুল-বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু নিয়মের মধ্যে থেকে গঠনতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধানে আমি সহযোগিতা করব।’
আজ বুধবার (৪ মার্চ) বেলা সোয়া ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতা এবং সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাব একটি প্রতিষ্ঠান। আমি জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন ক্লাব-প্রতিষ্ঠানে যাই। আমি জানি ক্লাব পরিচালনার একটা নিয়মকানুন আছে। নিয়মকানুন নিয়ে তর্ক হয়, বিতর্ক হয়, আবার সেটা নিয়মের মধ্যেই সমাধান করতে হয়। চট্টগ্রাম প্রেসক্লাব পরিচালনায় যে ব্যত্যয়গুলো ঘটেছে, তা চিহ্নিত করে সমাধান করা হবে। আমি অবিলম্বে এই চট্টগ্রামের মুরব্বি, আমাদের সকলের নেতা, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে আপনাদের মধ্যে থেকে গ্রহণযোগ্য নেতৃত্বের একটি প্রতিনিধিদলকে ঢাকায় ডাকব, চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্ভূত সমস্যার সমাধান অবশ্যই করব, ইনশা আল্লাহ।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই বাংলাদেশে নানা সংকটের মূল কারণ হচ্ছে, আমরা এই রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে দাঁড় করাতে পারিনি। যখন কোনো প্রতিষ্ঠানে ব্যক্তির ক্ষমতা বেড়ে যায়, তখন সেটা আর প্রতিষ্ঠান থাকে না। কারণ, প্রত্যেক ব্যক্তির আয়ু ক্ষণস্থায়ী, তার ক্ষমতাও ক্ষণস্থায়ী। গত ৫৫ বছরের বাংলাদেশে আমরা সেটা দেখেছি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোয়া নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’
শুরুতে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর সাংবাদিক নামধারী কতিপয় দুর্বৃত্ত হামলা ও মব সৃষ্টির মাধ্যমে চট্টগ্রাম প্রেসক্লাব দখল করে। পরে তথ্য মন্ত্রণালয়ের একটি স্মারকবিহীন চিঠির মাধ্যমে প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়া হয়, গঠন করা হয় অবৈধ অন্তর্বর্তী কমিটি।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, দাবি একটাই, প্রেসক্লাব জিম্মিমুক্ত করে পেশাদার সাংবাদিকদের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের তালাবদ্ধ কার্যালয় খুলে দেওয়া হোক।
মতবিনিময় সভায় আরও ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের; সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক; যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার; সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার; প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম শামীম; সদস্য মোয়াজ্জেমুল হক, জসীম চৌধুরী সবুজ ও মঞ্জুরুল আলম মঞ্জু; বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম সম্পাদক মহসীন কাজী; চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম; সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান, অঞ্জন সেন, এম নাসিরুল হক, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বার্তা সম্পাদক ওমর কায়সার, দৈনিক সমকালের ব্যুরোপ্রধান সারোয়ার সুমনসহ অনেকে।
এদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের ওপর মব করার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আজ বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এ ঘটনা ঘটেছে। পূর্বনির্ধারিত শিডিউলের অংশ হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। মতবিনিময়ের পর সাংবাদিকেরা বের হওয়ার সময় ওই দুর্বৃত্তরা উল্লিখিত সংগঠনের নেতাদের ও সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালায়। কিন্তু সাংবাদিকেরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করলে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাব নেতারা।
তিন সংগঠনের নেতারা যৌথ বিবৃতিতে জানান, সার্কিট হাউসে তথ্যমন্ত্রী অবস্থানকালে মব সৃষ্টি করে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর হামলার যে চেষ্টা করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। গণমানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যখন মব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন এ ধরনের ঘটনা শুধু গণতন্ত্রকে চ্যালেঞ্জ নয়, আইনের শাসনের প্রতিও বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল বলে মনে করেন নেতারা।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদা আকতার শান্তনা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
১২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে জড়িত দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে তিনি ফুলবাড়িয়ায় ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন।
১৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ভ্যান ভাড়া নিয়ে কথার কাটাকাটির জেরে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ নেতা-কর্মী আহত হয়েছেন।
২৫ মিনিট আগে
আসা সহকর্মী মো. আরাফাত হোসেন শাওন জানান, সন্ধ্যায় দোকানে এসি মেরামতের কাজ করছিলেন দুজন। এসিতে গ্যাস ভরার সময় কোনো একটি ভুলের কারণে সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ ও আহত হন শুভ ও তামিম। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বার্ন ইউনিটে চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা
২৯ মিনিট আগে