
শত বছরের পুরোনো ময়মনসিংহের গৌরীপুরে শাহজাহান উদ্দিন (রহ.) আউলিয়ার মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর ভেতরে মলমূত্র ও গোবর ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটি জানাজানি হলে আজ শুক্রবার ভোর থেকে মাজারে আসতে থাকেন লোকজন। তাঁরা মাজার ভাঙচুরের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, এই মাজার কত বছর আগের, তা বলা মুশকিল। এখানে প্রতিদিনই ভক্তরা এসে তাঁদের কর্মকাণ্ড চালিয়ে চলে যান। এই অবস্থায় মাজার ভাঙচুর কোনোভাবেই ঠিক হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তিনি এসে দেখতে পেয়েছেন, মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো এক সময় কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বলা যাচ্ছে না। এ বিষয় নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছি, মোগল সম্রাটের আমলে এই মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবছর হাজার হাজার ভক্তকুল এখানে আসেন। মাজারে আক্রমণ মেনে নিতে কষ্ট হচ্ছে।’
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাজারের একাংশের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে। পলিথিনে মলমূত্র ভরে মাজারে নিক্ষেপ করেছে। ওই মাজারে ৮ থেকে ১০ বছর ধরে কোনো ওরস হয় না। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।’

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপির এ নেতা।
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ভিটস্বর গ্রামে পরাজিত ধানের শীষ প্রতীকের সমর্থক ও বিজয়ী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
৮ মিনিট আগে
রংপুরের পর খুলনা বিভাগে সবচেয়ে বেশি আসন জিতেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বিভাগে ভূমিধস জয় হয়েছে দলটির। ৩৬টি আসনের মধ্যে ২৫টিই জিতে নিয়েছে তারা। এ বিভাগে বিএনপি বিজয়ী হয়েছে ১১টি আসনে। বিভাগের ১০টি জেলার মধ্যে একচেটিয়া ৩টি জেলার সব আসন জিতেছে জামায়াত।
৯ মিনিট আগে
ধানের শীষ প্রতীকের নির্বাচন করায় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ কর্মীর বাড়ি ও স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
২৪ মিনিট আগে