
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি গ্রামে একই দিনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চার ছাত্রী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যায়নি।
এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার। বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের এই চার ছাত্রীর মধ্যে দুজনের বয়স ১৭ বছর। অন্য দুজনের মধ্যে একজনের ১৬ এবং আরেক ছাত্রীর বয়স ১৪ বছর।
নিখোঁজ চার ছাত্রীর মধ্যে তিনজন চাড়োল ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আরেক ছাত্রী অষ্টম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাঁর মেয়েসহ চারজন প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্কুল ও প্রাইভেট সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়, তারা সেখানে যায়নি। পরে রাতে থানায় গিয়ে জিডি করেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসে সাধারণ ডায়েরি করেছে। আমরা স্কুলছাত্রীদের সন্ধানে কাজ শুরু করেছি।’

প্রায় পাঁচ বছর ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচয়হীন ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়ানো এক যুবকের পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। তিনি নেপালের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগও স্থাপিত হয়েছে।
১৫ মিনিট আগে
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৪ মিনিট আগে
পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারগোনা এলাকায় রিপন কাজী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমি ও পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নিহত ব্যক্তির স্বজনেরা। তাঁদের অভিযোগ, এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা মিজানুর কাজীসহ পাঁচজন জড়িত।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশ থেকে আনুমানিক ৩৭ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে