
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত ৪টার দিকে পুলিশ উপজেলার তেতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সজীব বৈদ্যর নিজ বাড়ি থেকে এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা করেছে। ওসি আরও জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত সজীব বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কমিটির সদস্যসচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন...
৫ মিনিট আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে যমুনা সেতু হয়ে বিশেষ লরিবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার উদ্দেশে রওনা হয় লরিবহরটি।
১২ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
৩৬ মিনিট আগে