
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাউলদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা এবং এটি উগ্র ধর্মান্ধদের কাজ। তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং একই সঙ্গে রাজধানীর কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।
আজ বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাউলদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাউলদের ওপর হামলা কোনোভাবেই সঠিক নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের আবহমান গ্রাম-বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যাঁরা, তাঁরা দেশের মাঠে-ঘাটে-প্রান্তরে গান গেয়ে বেড়ান। তাঁদের ওপর হামলা, এটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারও জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি।’
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘দরিদ্র মানুষগুলোর জন্য চরম আঘাত’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে কড়াইল বস্তিটা সবচেয়ে বড়। এখানে কয়েক হাজার দরিদ্র ও নিঃস্ব মানুষ বসবাস করেন। আমার বাসায় যে মহিলা রান্না করেন, তাঁর বাসা ওখানে এবং তাঁর বাড়িটিও পুড়ে একদম নিঃশেষ হয়ে গেছে।’
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনা বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকেন, তাহলে তাঁকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি।’
গার্মেন্টস ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিদের ‘নেগলিজেন্স’ এবং অগ্নিনির্বাপণব্যবস্থার অপ্রতুলতাকে দায়ী করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, বিশেষ করে, গার্মেন্টস অথবা ফ্যাক্টরি-কারখানাগুলোতে, তাঁদের কিছুটা নেগলিজেন্স, অগ্নিনির্বাপণব্যবস্থার অপ্রতুলতা এবং আইন না মেনে চলা—সবকিছু মিলে এই অগ্নিকাণ্ডগুলো ঘটে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমার মনে হয়, সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকে, তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে