
হবিগঞ্জের বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশের একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন।
নিহতের মামা কাজল মাহমুদ জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাহুবল বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হন তুহিন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে মঙ্গলবার বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার সকালে সাতাইহাল গাজির মোকাম এলাকায় স্থানীয়রা রাস্তার পাশের বাঁশঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তুহিনের বলে শনাক্ত করেন।
তুহিনের পরিবারের ধারণা, তাঁর সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১ সেকেন্ড আগে
সিলেট বিভাগে বেড়েই চলেছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু এবং ডেঙ্গুতে ১ জন নারী মারা গেছেন। আজ বুধবার সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে...
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে ডিলার গিয়াস উদ্দিন প্রামানিকের বিরুদ্ধে ৪০ বস্তা রাসায়নিক সার তাড়াশে পাচারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওকে কেন্দ্র করে এ অভিযোগ ওঠে। ডিলার অভিযোগ অস্বীকার করে চাঁদাবাজির দাবি করেছেন। উপজেলা কৃষি বিভাগ বলছে, বিষয়টি তদন্তাধীন।
৪ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিনকে (৪৬) কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে