
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের।
স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে ওই চরের স্থানীয় বাসিন্দারা তাঁর লাশ দেখতে পান।
রাকিব ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার বাবুলের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আমরা শুনতে পেয়েছি লক্ষ্মীপুরের রামগতির একটি চরে নিখোঁজ রাকিবের লাশ পাওয়া গেছে। ওই এলাকার নদীপারের বাসিন্দারা হয়তো রাকিবের আত্মীয়স্বজনকে জানিয়েছে। আমাদের ডিউটিরত পুলিশ বিষয়টি আমাকে জানিয়েছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে লক্ষ্মীপুরের রামগতি থানার ওসির সঙ্গে মোবাইলফোনে কথা বলেছি। আমাদের নৌ পুলিশের মাধ্যমে রামগতি থানার নৌ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের বার্তা দেওয়ার জন্য বলা হয়েছে। রামগতির ইউএনওকেও বিষয়টি জানানো হয়েছে। এখন তারাই লাশের কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।
জানতে চাইলে রামগতি থানার ওসি লিটন দেওয়ান দুপুরে আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ভোলা সদর থানার ওসির সঙ্গে দুবার কথা হয়েছে
ওসি আরও বলেন, আমাদের থানায় কোনো নৌযান নেই। তাই আমরা রামগতির ওই চরে যেতে পারছি না। তবে রামগতি নৌ পুলিশকে জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। আমি নিজেও বিভিন্নভাবে খবর নিচ্ছি। কোস্ট গার্ডকেও জানিয়েছি। কোস্ট গার্ডের সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করছে।
রামগতি নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, আমি ছুটিতে আছি। সেখানকার বর্তমান দায়িত্বপ্রাপ্ত এসআই আবুল কালাম বিস্তারিত জানাতে পারবেন।
এ বিষয়ে রামগতি নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই আবুল কালাম আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে আজকের পত্রিকাকে বলেন, রাকিবের পরিবার এসে পৌঁছেছে। তারা রাকিবের লাশ শনাক্ত করেছে। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলাখাল মাছঘাটসংলগ্ন বালুরমাঠ এলাকায় বিকেলে পাঁচ বন্ধু মেঘনা নদীর পাড়ে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে পড়লে তাঁরা সবাই পানিতে পড়ে যান। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও বিজিবি সদস্য আমজাদ স্রোতের টানে তলিয়ে যান। বিজিবি সদস্য আমজাদ ও রাকিবকে উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি। নিখোঁজ দুই যুবকের মধ্যে আজ রাকিবের লাশ উদ্ধার করা হলো। তবে বিজিবি সদস্য আমজাদকে এখনো উদ্ধার করা হয়নি।

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
রনি আহমেদ ও তাঁর দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক বিক্রি করে আসছেন। এতে একই এলাকার মাসুমসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বাধা দেওয়ায় তাঁদের সঙ্গে রনি ও তাঁর ভাইদের বিরোধ হয়। এর জেরে আজ সকালে রনির বাড়ির সামনে মাসুমের ওপর হামলা করা হয়।
৬ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বন্ধুদের সঙ্গে বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই তাঁর বন্ধুরা পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
২০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
২৩ মিনিট আগে