
দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ১৩টি চিনিকল এবং ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণ ও কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদে আজ মঙ্গলবার সেতাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে চিনিকল পুনরায় চালুর দাবিতে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
সেতাবগঞ্জ শহরে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেতাবগঞ্জ চৌরাস্তা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ লিমন খন্দকার। তিনি বলেন, ২০২০ সালে চিনিকল বন্ধের সময় তৎকালীন সরকার, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, চিনিকল শ্রমিক ফেডারেশনের তৎকালীন নেতৃবৃন্দ এবং যেসব ব্যক্তি দুর্নীতি, অনিয়ম বা ষড়যন্ত্রের মাধ্যমে চিনিকল বন্ধে ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে, তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন আন্দোলন পরিষদের অন্যতম নেতা বদরুদ্দোজা বাবন, শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলনের নেতা মো. ফয়সাল মোস্তাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে আখচাষি সাফিউদ্দিন, মোশাররফ হোসেনসহ সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সদস্যরা অংশ নেন। এছাড়া শত শত শ্রমিক, আখচাষি, কৃষক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সেতাবগঞ্জ চিনিকল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ বাস্তবায়ন করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজন হলে সেতাবগঞ্জ শহর অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু এবং বেসরকারিকরণের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার দাবি জানানো হয়।

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
২ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৪ ঘণ্টা আগে