
রাজধানীর উত্তরায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ২ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার (২ ডিসেম্বর) আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, নিহতের নাম লিখন খান (২২)। তিনি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তরা বানিয়াগাতী গ্রামের নুরুল ইসলামের ছেলে লিখন বর্তমানে উত্তরার ওই হোস্টেলে থাকতেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে জানালার পর্দা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন ওই ছাত্র। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
এসআই আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিখনের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই ফজলুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম-সংক্রান্ত বিষণ্নতার কারণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সম্পর্ক ছিল। তবে ওই ছাত্রী দুই-আড়াই বছর আগে বিয়ে করেছেন। একতরফা প্রেমের কারণেই হয়তো লিখন মানসিক চাপে ছিলেন।’
লিখনের রুমে অন্য কেউ ছিল কি না— জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ছয় তলার প্রতিটি রুমে দুই জন করে থাকে। ঘটনার সময় লিখনের রুমমেট পড়াশোনায় ব্যস্ত ছিলেন। লিখন তাকে পাশের রুমে যেতে বলেন। পরে শব্দ পেয়ে রুমমেটসহ অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ ঝুলতে দেখেন।’
পুলিশের ঘটনাটি আরও তদন্ত করছে।

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মুক্তা খাতুন (২৫) নামের এক নারীর বিরুদ্ধে। জানা গেছে, নিজের সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
দুর্গাপুরে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার শহরের উৎরাইল এলাকায় এই অভিযান চালানো হয়।
২৭ মিনিট আগে
এই বিয়ে কোথায় এবং কীভাবে সম্পন্ন হয়েছে, কে বা কারা আয়োজন করেছে, বিয়েটি নিবন্ধিত হয়েছে কি না, নিবন্ধনকারী কে, আদালতের অনুমোদন নেওয়া হয়েছে কি না, এবং অভিভাবক ও সাক্ষীদের ভূমিকা কী ছিল...
৩০ মিনিট আগে
তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
৩১ মিনিট আগে