ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে ভোটাররা দুই আসনে ভিন্ন রায় দিয়েছেন। এক আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলেও অন্য আসনে ধানের শীষ প্রতীক জয় ছিনিয়ে নিয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, জয়পুরহাট–১ আসনের ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১,৬৩, ৮৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মাসুদ রানা প্রধান পেয়েছেন ১,৫৪, ৮৩৫ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৯,০৪১ ভোট।
অন্যদিকে জয়পুরহাট–২ আসনের ১০৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী পেয়েছেন ১,৫৭, ১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এস. এম. রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১,১০৩ ভোট। এ আসনে জয়ী প্রার্থীর ব্যবধান ৬৬,০২৪ ভোট—যা জেলার দুই আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জয়পুরহাটে এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সরাসরি প্রতিযোগিতা হয়েছে এবং ভোটাররা আসনভিত্তিক আলাদা সিদ্ধান্ত দিয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট।
৬ মিনিট আগে
মাদারীপুর-১ আসনের শিবচরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। ২০১টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি এবং পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৩৯৮ টি। সর্বমোট ভোট পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। দীর্ঘদিন জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এ অঞ্চলে এবার প্রায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ১১ দলীয় জামায়াত জোট। পাঁচটি আসনে সরাসরি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং একটি আসনে জোট-সমর্থিত প্রার্থী...
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বকুল। প্রায় ৩০ বছর ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন পুনরুদ্ধার করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
১৮ মিনিট আগে