ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১২৪ টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আসলাম চৌধুরী পেয়েছেন ১৪২৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯২৬৮ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৩,৪০৬ ভোটে বিজয়ী হয়েছেন আসলাম চৌধুরী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে অবস্থান করেছেন জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। মাঠে এই দুই প্রার্থীর জনপ্রিয়তা শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও নির্বাচনী তৎপরতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে ফলাফলে।
এদিকে, সীতাকুণ্ডের ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে নারী পুরুষের দীর্ঘসারি সহ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত এই আসনের নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, একটি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন এবং চসিকের দুটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনটির মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৫২ জন। নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ১৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১২ জন। এখানে মোট ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৩ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৩ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে