
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলছে।
আজ রোববার সকালে সাবেক এই ডেপুটি গভর্নরের ধানমন্ডির বাসায় অভিযান শুরু করে দুদক। দুদক মহাপরিচালক আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এস কে সুরের বাসায় অভিযান চালাচ্ছে। আপনাদের এ–সংক্রান্ত তথ্য পরে জানানো হবে।’
এর আগে ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইন নেতৃত্বে একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আদালতে হাজির করা হয়।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আবারও
১২ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাঁদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর একটি বাড়িতে হেলমেট ও মুখে মাস্ক পরা একদল সশস্ত্র ব্যক্তির হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের পাশাপাশি পুরো বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে আটকে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করল
৩০ মিনিট আগে