
চট্টগ্রামের ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর একটি বাড়িতে হেলমেট ও মুখে মাস্ক পরা একদল সশস্ত্র ব্যক্তির হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের পাশাপাশি পুরো বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে আটকে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল সংঘবদ্ধভাবে দুবাইপ্রবাসী রিদুয়ানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে কয়েকজনের মুখ খোলা ছিল, যা ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে।
অভিযোগ রয়েছে, হামলার আগে দুর্বৃত্তরা বাড়ির আশপাশের কয়েকটি ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়।
হামলার সময় প্রবাসীর মা রেনু আক্তার ও তাঁর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে তাঁদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। প্রাণভয়ে দুই নারী পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে কৌশলে সেখান থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
রেনু আক্তার বলেন, ‘হামলাকারীরা আশপাশের ঘরগুলো বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। পরে আমাদের মোবাইল ফোন কেড়ে নেয়। একপর্যায়ে ছুরি নিয়ে আমাদের দিকে এগিয়ে এলে আমরা একটি কক্ষে আশ্রয় নিই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। তারা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। এমনকি ঘরের ইটের দেয়াল পর্যন্ত ভেঙে ফেলেছে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আজ ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের রামুতে একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা বড়ি, একটি প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
৩ মিনিট আগে
শেরপুরের নকলায় দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। এ সময় ৬টি গবাদিপশুকেও কামড়ে দেয় ওই কুকুর দুটি। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আবারও
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে